গান্ধীগ্রাম এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নেপাল মুন্ডা নামে এক ব্যক্তির। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়জনকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
গান্ধীগ্রামে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল নেপাল মুন্ডার!
