Headlines

মুহূর্তের ভুলেই নিভে গেল চারটি প্রাণ,শোকে স্তব্ধ সিদংছড়া

কুমারঘাট থানাধীন সিদংছড়া এলাকায় শুক্রবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চারজনের, গুরুতর আহত দু’জন। জানা যায়, TR-1AU 1756 নম্বরের একটি ১২ চাকার লরি ও TR-02-C-3991 নম্বরের একটি ইলেকট্রনিক অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক ভাস্কর গোস্বামী (৪৫), বাড়ি উত্তর পাবিয়াছড়া।
এই দুর্ঘটনায় আরও নিহত হন কাঞ্চনা চাকমা (৫৫), হরিশংকর দেবতাতা (৫২) ও গরিমিলি চাকমা—তিনজনই মাছলি এলাকার বাসিন্দা।
আহত যাত্রাপথি চাকমা (৪২) ও মায়ারানি দেবনাথ (৫৫)-কে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় মায়ারানি দেবনাথকে কৈলাসহর জেলা হাসপাতাল থেকে শিলচরে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার পর লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে উনকোটি জেলায় একের পর এক যান দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *