Headlines

মানুষের সামনে সালিশি সভা, আর সেখানেই স্ত্রীর ওপর নৃশংস হামলার অভিযোগ। সেই দৃশ্য চোখের সামনে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান শ্বশুর। ২০২৪ সালে খোয়াই মহিলা থানায় দায়ের হওয়া মামলার দীর্ঘ দুই বছরের বিচারপ্রক্রিয়ার অবশেষে আজ মিলল রায়।

মামলার সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানান, আদালতে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর অভিযুক্ত অনুপ সাহাকে দুটি পৃথক ধারায় যথাক্রমে ৫ বছর ও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।শুধু কারাদণ্ডই নয়, একটি ধারায় ৫ হাজার টাকা এবং অপর ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে।দীর্ঘ অপেক্ষার পর আদালতের এই রায়ে স্বস্তি ফিরেছে মামলার সঙ্গে যুক্ত পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *