Headlines

চুরি যাওয়া স্কুটি ও সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার

চুরির ঘটনায় তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। অভিযান চালিয়ে চুরি যাওয়া স্কুটি, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন। পুলিশ কীভাবে তদন্ত চালিয়ে এই সাফল্য পেল এবং ঘটনায় আর কারা জড়িত রয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানান তিনি।পুলিশের এই উদ্যোগে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। একইসঙ্গে চুরি রুখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *