Headlines

দুই বছর ধরে বেহাল রাস্তা, গুলিরাইবাড়িতে দুর্ভোগ চরমে; দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার প্রধান সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রায় দুই বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ।এলাকাবাসীর দাবি, প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী যানবাহনসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে। বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।শুধু সাধারণ মানুষই নন, যানবাহন চালকরাও এই রাস্তার কারণে নিত্যদিন সমস্যার মুখে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানোর দাবি জানিয়েছেন গুলিরাইবাড়ির বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *