Headlines

“৩ মাস ধরে বন্ধ সামাজিক ভাতা! ক্ষোভে হেজামারা ব্লক অফিসে তালা, বিক্ষোভে ফেটে পড়লেন সুবিধাভোগীরা”

টানা তিন মাস ধরে সামাজিক ভাতার টাকা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক সুবিধাভোগী। অবশেষে ক্ষোভ আর হতাশা নিয়ে বৃহস্পতিবার হেজামারা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন প্রবীণ, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির ভাতা-নির্ভর মানুষ।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ থাকায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও কার্যকর সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি রবীন্দ্র দেববর্মা এবং তিপ্রা মথার নেতৃত্ব। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তারা অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদান এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *