Headlines

১২ দফা দাবিতে বিলোনীয়া পুরপরিষদে বামেদের গণডেপুটেশন

বিভিন্ন নাগরিক সমস্যা ও জনস্বার্থের দাবিকে সামনে রেখে শুক্রবার বিলোনীয়া পুরপরিষদে গণডেপুটেশন দিল সিপিআইএমের বিলোনীয়া শহর ও কলেজ স্কয়ার অঞ্চল কমিটি। দুপুরে মহকুমা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরপরিষদ কার্যালয়ের সামনে পৌঁছায়।সেখানে সভার পর ছয় সদস্যের প্রতিনিধি দল পুরপরিষদের কার্যনির্বাহী আধিকারিক সনৎ দেওয়ানের হাতে ১২ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেয়। দাবিগুলোর মধ্যে স্মার্ট মিটারের নামে গ্রাহক হয়রানি বন্ধ, প্রয়োজনে স্মার্ট মিটার বাতিল এবং TUWP প্রকল্পে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির দাবি অন্যতম।প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আধিকারিক তাঁদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন। কর্মসূচিতে সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *