গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৪.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজাসহ বিহারের এক যুবককে গ্রেফতার করেছে GRPS। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্ল্যাটফর্ম নম্বর ১-এর পার্কিং এলাকার কাছে অভিযান চালিয়ে নওয়াব কুমার (৩০)-কে আটক করা হয়।তাঁর সঙ্গে থাকা পিঠু ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। কালোবাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে জানা গেছে। উদ্ধার গাঁজা জব্দ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আগরতলা GRPS থানায় NDPS Act-এর ২০(b)(ii)(B)/২৯ ধারায় মামলা রুজু হয়েছে।
আগরতলা স্টেশনে ৪ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার বিহারের যুবক
