ত্রিপুরা প্রশাসনের নতুন কর্মকর্তাদের দক্ষ ও জনমুখী করে গড়ে তুলতে আয়োজিত TCS ২০২৬ ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং সফলভাবে শেষ হয়েছে। SIPARD-এর উদ্যোগে এবং রাজ্য সরকারের General Administration (P&T) Department-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রশাসনিক কাজ, আইন-কানুন, সরকারি পরিষেবা, মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়।সমাপনী অনুষ্ঠানে আগরতলা প্রজ্ঞা ভবনে নবনিযুক্ত ২৭ জন TCS কর্মকর্তার সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা ও মুখ্য সচিব জে. কে. সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও। নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণকে ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল প্রশাসন গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রশাসনের নতুন মুখদের প্রশিক্ষণ শেষ, TCS ২০২৬ ব্যাচের সমাপনী অনুষ্ঠান
