শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন আশীষ কুমার সাহা। এই কঠিন সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় একজন পরিবারের সদস্যকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।পরিবারের সাহস ও মানসিক শক্তি কামনা করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবিও জানান কংগ্রেস নেতৃত্ব। এই সফরে উপস্থিত নেতারা নিহত সুব্রজিৎ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।
রামনগরের মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে নিহত সুব্রজিৎ চৌধুরীর বাড়িতে পৌঁছালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।
