Headlines

‘এক ফোঁটা টিকাই নিরাপদ ভবিষ্যৎ’—রাজ্যে পালস পোলিও কর্মসূচির শুভ সূচনা

আগরতলা, ২৮ জুন: শিশুদের পোলিওমুক্ত ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় টিকাকরণ দিবস (পালস পোলিও দিবস)-২০২৬ উপলক্ষে রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম ভুবনবন ইউপিএইচসি-তে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পোলিও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, স্বাস্থ্যকর্মী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতীকীভাবে শিশুদের মুখে পোলিও প্রতিষেধক খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।এদিন স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর দেবশ্রী দেববর্মা বলেন, পোলিওমুক্ত ভারতের সাফল্য ধরে রাখতে প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে পালস পোলিওর দুই ফোঁটা টিকা খাওয়ানো অত্যন্ত জরুরি। কোনো শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, পোলিও নির্মূলে স্বাস্থ্যকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ রাখতে এই জনস্বাস্থ্য কর্মসূচিতে সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে নিয়ে গিয়ে অবশ্যই পালস পোলিওর টিকা খাওয়ানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *