Headlines

যুবদের হাতে পরিবর্তনের ডাক! ডুকলিতে DYFI কনভেনশন, অসুস্থ শিশু মনুশ্রীর পরিবারকে আর্থিক সহায়তা

আগরতলা: শিক্ষা, কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বড়দোয়ালি কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই (DYFI) ডুকলি বিভাগীয় কমিটির কনভেনশন। যুব সমাজকে সংগঠিত করে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত এই কনভেনশনে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক নবারুণ দেব, সর্বভারতীয় নেতা সপ্তর্ষি দেব, পশ্চিমবঙ্গের যুব নেত্রী সোনামনি টুডু এবং ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভংকর মজুমদার।বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মাদকাসক্তির বিরুদ্ধে আরও জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। যুব সমাজকে এই লড়াইয়ের অগ্রভাগে থেকে দায়িত্ব নেওয়ার আহ্বানও জানানো হয়।অনুষ্ঠানে আগত নেতৃত্বদের শহিদ ভগৎ সিং-এর প্রতিকৃতি সম্বলিত স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয়।কনভেনশনের অন্যতম মানবিক দিক ছিল হাপানিয়া এলাকার গুরুতর অসুস্থ শিশু মনুশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা মনুশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক উদ্যোগের এই বার্তাই কনভেনশনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *