গোপন সংবাদের ভিত্তিতে গাবতলীতে BSF-এর সহযোগিতায় গাড়ি তল্লাশি চালায় পুলিশ। পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে দুটি গাড়ি। পরে নির্জন এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়ি দুটিকে উদ্ধার করা হয়। তল্লাশিতে ১৬টি বান্ডিলে প্রায় ৬০০টি শাড়ি ও অন্যান্য পোশাক পাওয়া যায়। উদ্ধার সামগ্রীর আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা এবং দুটি গাড়ির মূল্যও প্রায় ৮ লক্ষ টাকা। মোট উদ্ধারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। তবে অন্ধকারের সুযোগ নিয়ে দুই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার সামগ্রী ও গাড়ি দুটি BNSS-এর ১০৬ ধারায় জব্দ করেছে পুলিশ।
অন্ধকারের সুযোগে চালকদের পলায়ন, গাবতলীতে ১৬ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার
