Headlines

ধর্মনগরে উপজাতি যুব ও ছাত্রদের যৌথ কনভেনশন, গঠিত হলো ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: আগামী দিনের সাংগঠনিক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ধর্মনগরে অনুষ্ঠিত হলো ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন (টিটিওয়াইএফ) এবং ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ বিভাগীয় কনভেনশন। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে দিনভর আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের মধ্য দিয়ে শেষ হয় এই কনভেনশন।অনুষ্ঠানের সভাপতিমণ্ডলীতে ছিলেন চঞ্চলা ত্রিপুরা এবং রিংবোর মনি হালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সহ-সভাপতি ও সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং। তিনি বর্তমান সময়ে উপজাতি যুব ও ছাত্র সমাজের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং অধিকার আদায়ের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ কুমার ত্রিপুরা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা, সহ-সভাপতি জয় লাল মানিক হালাম এবং সিপিআই(এম) ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়।জানা গেছে, বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮৫ জন প্রতিনিধি এই কনভেনশনে অংশ নেন। তাঁদের আলোচনার ভিত্তিতে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হয়।কনভেনশনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের ১৮ সদস্যের ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন বিশ্বজিৎ ত্রিপুরা এবং সম্পাদক নির্বাচিত হন খগেন্দ্র ত্রিপুরা।নতুন নেতৃত্বের হাত ধরে ধর্মনগর মহকুমায় উপজাতি যুব ও ছাত্র সমাজের বিভিন্ন দাবি-দাওয়া এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *