Headlines

একবিংশ শতাব্দীতেও এমন একটি স্কুল, যেখানে বৃষ্টি মানেই ক্লাস বন্ধ হওয়ার উপক্রম। ফুটো টিনের চাল দিয়ে জল পড়ছে শ্রেণিকক্ষে, ভিজে যাচ্ছে বই-খাতা, আর সেই জল এড়িয়ে পড়াশোনা করতে হচ্ছে কোমলমতি শিশুদের। এমনই অভিযোগ উঠেছে সেপাহিজলা জেলার চড়িলাম বিধানসভার রংমালা আরএস কলোনি জেবি স্কুলকে ঘিরে।

সামান্য বৃষ্টি হলেই যেন স্কুলটি পরিণত হয় জলাবদ্ধ ঘরে। শ্রেণিকক্ষ থেকে শুরু করে শিক্ষকদের কক্ষ—প্রায় সর্বত্রই ছাদের ফুটো দিয়ে টপটপ করে জল পড়ে। ফলে পড়াশোনা ব্যাহত হচ্ছে প্রতিদিনই।রংমালা আরএস কলোনি জেবি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দেববর্মার দাবি, তিনি গত দুই বছর ধরে এই বিদ্যালয়ের দায়িত্বে থাকলেও, এর বহু আগে থেকেই স্কুলটি পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।শুধু ছাদ নয়, স্কুলে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই শৌচাগারের পর্যাপ্ত সুবিধা, নেই পাকা বাউন্ডারি প্রাচীর। এমন অবস্থায় অভিভাবকদের অনেকেই সন্তানদের অন্য স্কুলে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা নেমে এসেছে মাত্র পাঁচজনে।স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সমস্যা নিয়ে বারবার পরিচালন কমিটি, বিদ্যালয় পরিদর্শক, ব্লক প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করা হলেও বাস্তবে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে জনজাতি অধ্যুষিত এই এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ বাড়ছে।এখন এলাকাবাসীর একটাই দাবি—ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবিলম্বে বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করা হোক, যাতে শিশুরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *