আগরতলা, নিজস্ব প্রতিনিধি: সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধ এবং অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দিতে আগামী ১৯ জুলাই আগরতলার রবীন্দ্র ভবনের হল নম্বর–১-এ অনুষ্ঠিত হতে চলেছে দ্য স্মাইল ফাউন্ডেশন-এর বিশেষ অনুষ্ঠান ‘অন্তরীপ ১.০’। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন।আয়োজকদের বক্তব্য, ‘অন্তরীপ ১.০’ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা এবং ইতিবাচক চিন্তার এক মিলনমঞ্চ। এখানে বিভিন্ন অনুপ্রেরণামূলক পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজের ইতিবাচক উদ্যোগগুলিকে তুলে ধরা হবে।দ্য স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে তারা আশাবাদী। মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‘অন্তরীপ ১.০’ নিয়ে নতুন প্রত্যাশা, ১৯ জুলাই রবীন্দ্র ভবনে দ্য স্মাইল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন
