Headlines

নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে বিশালগড়ে দুই ঘণ্টার গণঅবস্থান, নারী নির্যাতন ইস্যুতে সরব নারী সমিতি

নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার বিশালগড়ে দুই ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)। সিপিআই(এম)-এর বিশালগড় মহকুমা কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।গণঅবস্থান চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী রেহেনা বেগম বলেন, নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা সময়ের দাবি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নারী নির্যাতনের ঘটনায় ত্রিপুরার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি রাজ্যের জন্য লজ্জাজনক।বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রণয়ন নয়, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী সংরক্ষণ বিল বাস্তবায়ন এবং নারী নির্যাতন রোধে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁদের গণআন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *