মান্দাই ব্লকের ধনইপাড়ার বাসিন্দা মালতী দেববর্মার জীবন যেন এখনও থমকে রয়েছে একটি জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই। অন্ত্যোদয় রেশন কার্ডধারী হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।মালতীর দাবি, আবাস যোজনার সুবিধা পাওয়ার আশায় একাধিকবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এমনকি তাঁর বাড়ির জিও-ট্র্যাকিংও সম্পন্ন হয়েছে। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও এখনও পর্যন্ত কোনো অনুমোদন বা ঘর পাননি বলে অভিযোগ।বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে একটি ভাঙাচোরা মাটির ঘরেই বসবাস করছেন তিনি। বর্ষাকালে ঘরে পানি ঢুকে পড়ে, আর প্রতিটি দিনই কাটে অনিশ্চয়তার মধ্যে। মাথার ওপর একটি নিরাপদ পাকা ঘরই এখন তাঁর পরিবারের সবচেয়ে বড় চাওয়া।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালতী দেববর্মা সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাঁর আবেদনটি বিবেচনা করার অনুরোধ জানান। তাঁর আশা, দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেলে পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত হবে।
মাটির ভাঙা ঘরেই দিন কাটছে মালতী দেববর্মার, আবাস যোজনার ঘরের অপেক্ষায় অসহায় পরিবার
