আগরতলা, ২৩ জুলাই: চুরির ঘটনাকে কেন্দ্র করে মীমাংসা সভা হওয়ার কথা থাকলেও, তার আগেই সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকা। বুধবার সন্ধ্যায় মীমাংসার উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা থাকলেও, অভিযোগ উঠেছে সেই বৈঠকের নাম করেই এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।অভিযোগ অনুযায়ী, হামলার শিকার হন ইউনুস মিয়া। মারধরে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।কী কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত এবং পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল কি না—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মীমাংসা সভার আগেই উত্তেজনা! সংঘবদ্ধ হামলার অভিযোগে গুরুতর আহত ইউনুস মিয়া
