Headlines

দু’বছর ধরে বিল পাইনি’— আর্থিক সংকটে TSECL ঠিকাদাররা, এমডির দ্বারস্থ সমিতি

আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘ প্রায় দুই বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেও প্রাপ্য বিল না পাওয়ার অভিযোগ তুলে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) দ্বারস্থ হল ঠিকাদার সমিতি।বৃহস্পতিবার সমিতির রাজ্য কমিটির সদস্যরা এমডির সঙ্গে সাক্ষাৎ করে জানান, দীর্ঘদিন ধরে বিল বকেয়া থাকায় ঠিকাদারদের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। অনেকেই শ্রমিকদের মজুরি দিতে পারছেন না, নির্মাণসামগ্রী সরবরাহকারীদের পাওনা মেটাতে হিমশিম খাচ্ছেন। এমনকি সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে বলে তাঁদের দাবি।সমিতির প্রতিনিধিরা বলেন, উন্নয়নের স্বার্থে নির্ধারিত সময়ে কাজ শেষ করলেও সেই কাজের ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় ঠিকাদারদের ওপর ঋণের বোঝা বাড়ছে। এতে ভবিষ্যতের উন্নয়নমূলক প্রকল্পও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এদিন তাঁরা এমডির কাছে দ্রুত বকেয়া বিল পরিশোধ, বিল নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং ঠিকাদারদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।ঠিকাদার সমিতির আশা, বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে ঠিকাদারদের আর্থিক সংকট দূর হয় এবং উন্নয়নমূলক কাজ স্বাভাবিক গতিতে এগিয়ে চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *