Headlines

মাঠ থেকে ফিরেই নিভে গেল তরতাজা প্রাণ, ২৬ বছরের প্রীতম্বরের মৃত্যুতে শোকে জগহরিমুড়া

আগরতলা, ২২ জুলাই: প্রতিদিনের মতো খেলাধুলা শেষে বাড়ি ফিরেছিলেন। পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি, সেটিই হবে তাঁর জীবনের শেষ ফেরা। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ২৬ বছরের যুবক প্রীতম্বর কর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে পাড়ি দেন তিনি।এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে আগরতলার জগহরিমুড়া এলাকা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুরা ছুটে এসে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান।স্থানীয়দের মতে, প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের প্রীতম্বরের এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসকদের চূড়ান্ত রিপোর্টের পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *