ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এরই মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী শমিক দেব বলেন, এত গুরুত্বপূর্ণ একটি ঘটনায় সব দিক থেকেই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।তাঁর মতে, একজন শীর্ষ পুলিশ আধিকারিকের আকস্মিক মৃত্যুকে ঘিরে যে প্রশ্নগুলো জনমনে তৈরি হয়েছে, তার যথাযথ উত্তর তদন্তের মাধ্যমেই সামনে আসা উচিত। তিনি বলেন, তদন্তে কোনো ধরনের সংশয় বা অস্পষ্টতার সুযোগ থাকা উচিত নয়।শমিক দেব আরও মত প্রকাশ করেন, আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হলে সাধারণ মানুষের আস্থাও বজায় থাকবে এবং প্রকৃত সত্য সামনে আসবে।
ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যু ঘিরে এখনও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শমিক দেব। তিনি তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। চলুন, শুনে নেওয়া যাক তিনি কী বললেন।
