Headlines

রথযাত্রার অপেক্ষায় আগরতলা! জগন্নাথ জিউ মন্দিরে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে

আগরতলা, ১৪ জুলাই: আর মাত্র দুই দিন। তারপরই ভক্তদের বহু প্রতীক্ষিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। সেই উৎসবকে ঘিরে এখন উৎসবের আবহ আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক এবং ভক্তরা।মন্দির প্রাঙ্গণে চলছে রথ সাজানোর কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি। প্রতিটি কাজে যেন ফুটে উঠছে ভক্তি, নিষ্ঠা আর উৎসবের উচ্ছ্বাস। কেউ রথের সাজসজ্জায় ব্যস্ত, কেউ আবার মন্দির চত্বরকে আরও আকর্ষণীয় করে তুলতে নিরলস পরিশ্রম করছেন।প্রতি বছরের মতো এবারও রথযাত্রায় হাজার হাজার ভক্তের সমাগমের আশা করছেন আয়োজকরা। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা, শৃঙ্খলা ও দর্শনার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে একাধিক প্রস্তুতি।ভক্তদের বিশ্বাস, রথের রশিতে একবার টান দেওয়া মানেই ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ। তাই ছোট-বড়, নারী-পুরুষ—সকলের মধ্যেই এখন উৎসবকে ঘিরে বাড়ছে উচ্ছ্বাস।আগামী ১৬ জুলাই রথযাত্রার দিন শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সুসজ্জিত রথে করে নগর পরিক্রমায় বের হবেন। আর সেই শুভ মুহূর্তের অপেক্ষায় এখন প্রহর গুনছে আগরতলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *