Headlines

নেতাজি প্লে ফোরামে নতুন নেতৃত্বের সূচনা! ১৫ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা, দুর্গাপূজার আগেই পূর্ণাঙ্গ কমিটি

আগরতলা, ১৪ জুলাই: নতুন উদ্যমে ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আগরতলার নেতাজি প্লে ফোরাম সেন্টারে গঠন করা হয়েছে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি। এই উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন।ক্লাব কর্তৃপক্ষ জানান, বর্তমান পরিস্থিতিতে সাংগঠনিক কাজ সচল রাখতে আপাতত এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং আসন্ন দুর্গাপূজার আগেই নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।নবগঠিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবজ্যোতি দেব। এছাড়া কমিটিতে রয়েছেন সঞ্জয় সাহা, অশোক কুমার পাল, পার্থ দেবনাথ, অহনা নূর-সহ আরও একাধিক সদস্য।সাংবাদিক সম্মেলনে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তুলতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবে এই কমিটি। বিশেষ করে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে নেতাজি প্লে ফোরাম আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *