Headlines

টিবিএসইর গুরুত্বপূর্ণ ঘোষণা: ১৩ জুলাইয়ের বছর বাঁচাও পরীক্ষা পিছিয়ে ১৫ জুলাই

আগরতলা, ১৩ জুলাই: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ (টিবিএসই)। ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে ‘বছর বাঁচাও’ পরীক্ষা, তা স্থগিত করে আগামী ১৫ জুলাই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।টিবিএসই-র সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানান, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত সময়েই ১৫ জুলাই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে পর্ষদ কাজ করছে, যাতে পরীক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি বছরে মাধ্যমিক স্তরে ৭৫৬ জন এবং উচ্চমাধ্যমিক স্তরে ১,৫৭০ জন পরীক্ষার্থী বছর বাঁচাও পরীক্ষার জন্য আবেদন করেছেন।পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে টিবিএসই-র পক্ষ থেকে সংশোধিত সময়সূচি মেনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, সর্বশেষ নির্দেশনা জানতে পর্ষদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *