বেপরোয়া গতির বলি হলো বিশালগড়ের ২ নম্বর গেট এলাকা। বৃহস্পতিবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, জরুরি পরিষেবার একটি অ্যাম্বুলেন্সও দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতিতে চলা একটি গাড়ির কারণে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তের মধ্যেই সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে আটকে পড়ে অসংখ্য যানবাহন।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। বেশ কিছু সময়ের চেষ্টার পর ধীরে ধীরে যানজট নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় যান চলাচল।এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিশালগড় ২ নম্বর গেট এলাকায় নিয়মিত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করলেও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব রয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা রোধে ওই এলাকায় কঠোর গতিনিয়ন্ত্রণ, নিয়মিত পুলিশি নজরদারি এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বিশালগড় ২ নম্বর গেটে মুখোমুখি সংঘর্ষ! দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ক্ষোভ পথচারীদের
