Headlines

ব্রিজের দাবিতে রেললাইনে জনতার বিক্ষোভ! থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন, ভোগান্তিতে শত শত যাত্রী

ওয়াকশিমলন: বহু বছরের একটি সেতুর দাবি ঘিরে ক্ষোভের বিস্ফোরণ ঘটল ওয়াকশিমলনে। রবিবার সকালে ব্রিজ নির্মাণের দাবিতে রেললাইনে নেমে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। এর জেরে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয় উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ এবং দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।আন্দোলনের ফলে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাঝপথে আটকে পড়ে। পাশাপাশি শিলচর থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী ট্রেনও তেলিয়ামুড়া স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে।হঠাৎ রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিশু, প্রবীণ, মহিলা-সহ বহু যাত্রীকে তীব্র গরম ও অনিশ্চয়তার মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক যাত্রী খাবার ও পানীয় জলের সমস্যার মুখোমুখিও হন বলে জানা গেছে।আন্দোলনকারীদের অভিযোগ, ওয়াকশিমলন এলাকায় একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আবেদন করেও সমাধান না মেলায় বাধ্য হয়ে তাঁরা রেল অবরোধের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন।ঘটনাস্থলে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান। তবে আন্দোলনকারীরা জানিয়ে দেন, ব্রিজ নির্মাণের বিষয়ে আশ্বাস বা কার্যকর পদক্ষেপ না পাওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *