Headlines

মানুষের হাত ধরেই আশার আলো! মনুশ্রীর চিকিৎসায় ৩০ হাজার টাকা তুলে দিল ILTMC

আগরতলা: মানবতার সবচেয়ে বড় পরিচয় সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো। সেই মানবিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC)। গুরুতর অসুস্থ ছোট্ট মনুশ্রীর চিকিৎসার জন্য ক্লাবের উদ্যোগে সংগ্রহ করা ৩০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।রবিবার আগরতলার জিবি বাজার এলাকায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষের সহযোগিতায় স্বেচ্ছায় আর্থিক অনুদান সংগ্রহ করে এই উদ্যোগ গ্রহণ করে ILTMC। মানুষের ভালোবাসা ও সহমর্মিতায় অল্প সময়ের মধ্যেই চিকিৎসা সহায়তার জন্য অর্থ সংগ্রহ সম্ভব হয়।পরে সংগৃহীত অর্থের মধ্যে থেকে ৩০ হাজার টাকা মনুশ্রীর পরিবারের হাতে তুলে দেন ক্লাবের সদস্যরা। এই সময় উপস্থিত অনেকেই মনুশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।ক্লাবের সদস্যরা জানান, বাইকের প্রতি ভালোবাসার পাশাপাশি সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।এই উদ্যোগে জিবি বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। মানবতার এই সম্মিলিত প্রয়াস প্রমাণ করে, সমাজের মানুষ একসঙ্গে এগিয়ে এলে অসহায় মানুষের পাশে শক্ত হয়ে দাঁড়ানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *