এই কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে মেলারমাঠের ‘শিক্ষক ভবন’-এ যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম কোর্টের রায়ে প্রভাবিত সিনিয়র শিক্ষকদের স্বার্থ রক্ষায় কেন্দ্র সরকার যেন অর্ডিন্যান্স জারি করে অথবা সংসদে আইন সংশোধনের মাধ্যমে তাঁদের টেট (TET) পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবিও তোলা হয়।এই দাবিকে সামনে রেখেই আগামী ৫ জুলাই আগরতলার রাজপথে বৃহৎ শিক্ষক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দুই শিক্ষক সংগঠন। সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষক সমাজের বৃহত্তর স্বার্থে এই আন্দোলনে সকলের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানানো হয়।সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থেকে বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরার আবেদনও জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী।
টেট থেকে সিনিয়র শিক্ষকদের অব্যাহতির দাবিতে রাজপথে নামছেন শিক্ষকরা। আগামী ৫ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে শিক্ষক মিছিল ও সমাবেশ।
