Headlines

সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান আগামীকাল, থাকছে সাংস্কৃতিক পরিবেশনা

আগরতলা, ২৯ জুন: যুব উন্নয়নকে উৎসাহিত করতে আয়োজিত সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান আগামীকাল, ৩০ জুন, আগরতলার শহীদ ভগত সিং যুব আবাসের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে।সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পাশাপাশি প্রশিক্ষণ শিবিরের সমাপনী ভাষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিউজ ব্যুরো সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *