Headlines

পরিসংখ্যানই উন্নয়নের ভিত্তি, আগরতলায় পালিত হলো ২০তম পরিসংখ্যান দিবস

আগরতলা, ২৯ জুন: উন্নয়ন পরিকল্পনা ও সঠিক নীতিনির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরতে ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে পালিত হলো ২০তম পরিসংখ্যান দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের জনগণনা পরিচালক আইএএস রতন বিশ্বাস, অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের পরিচালক আইএএস দেবানন্দ রিয়াং, সহ-অধিকর্তা এস. দেব রায় এবং অধিদপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।বক্তারা বলেন, একটি রাজ্য বা দেশের সার্বিক উন্নয়নের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আরও স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী প্রশাসন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।এদিন পরিসংখ্যান দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এবং তথ্যভিত্তিক উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *