আগরতলা: অম্বুবাচী উপলক্ষে যখন লক্ষ্মী-নারায়ণ বাড়িতে ভক্তদের ভিড়, পূজা-অর্চনা আর ধর্মীয় আবহে মুখর ছিল গোটা মন্দির চত্বর, ঠিক সেই সময়ই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা।অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে এক মহিলা চুরির চেষ্টা করেন। তবে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের তৎপরতায় তিনি হাতেনাতে ধরা পড়েন। ঘটনাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ধর্মীয় অনুষ্ঠানে মানুষের নিরাপত্তা ও মূল্যবান সামগ্রী রক্ষায় আরও কড়া নজরদারির দাবি তুলেছেন উপস্থিত ভক্তরা।
অম্বুবাচীতে মন্দিরে চুরির চেষ্টা! ভক্তদের হাতে ধরা পড়লেন এক মহিলা
