Headlines

সীমান্তে BSFর গুলি, প্রাণ গেল চোরাচালানকারী বাংলাদেশির

কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। চোরাচালান প্রতিরোধে BSFর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।বিএসএফ সূত্রের দাবি, সন্ধ্যা প্রায় ৫:৪৫টা থেকে ৬:১৫টার মধ্যে ১০-১২ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল বার্মিজ সিগারেট নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। লাটিয়াপুরা বিএওপি এলাকার সীমান্ত পিলার নং ১৮৫২/১৪-এস সংলগ্ন এলাকায় কর্তব্যরত জওয়ানরা তাদের একাধিকবার থামার নির্দেশ দেন। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা এগিয়ে যেতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি INSAS রাইফেল থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মজিদ আলী (৩০)। তাঁর পিতার নাম আজিব আলী।ঘটনার পর গোটা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে এই ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *