Headlines

আমতলীতে নাকা চেকিংয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

রাতের অন্ধকারে নাকা চেকিং চলাকালীন পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা বহনকারী একটি গাড়ি। আমতলী থানার বাইপাস নাকায় গতকাল রাতে তল্লাশি চালানোর সময় TR.01.BW 0764 নম্বরের একটি গাড়ি আটক করে পুলিশ।তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২৫ কেজি গাঁজা। ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার উৎস ও কোথায় পাচারের উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দু’জনকে আজ আদালতে পেশ করা হবে।ঘটনার বিষয়ে আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী বিস্তারিত তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *