শিবিরে রক্তদানের পাশাপাশি অসহায় ও প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। ব্যবসায়ীদের এই উদ্যোগে ফুটে ওঠে সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর ছবি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আইএএস কিরণ গিত্ত্যে, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। তাঁদের উপস্থিতিতে উৎসাহিত হন উদ্যোক্তা ও রক্তদাতারা।
মাছের বাজারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির গড়ল মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি। মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের।
