চার দফা দাবি সামনে রেখে পথে নামল পাঁচ বামপন্থী দল। শনিবার সিপিআই(এম), সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল)-এর যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণসহ চার দফা দাবি তুলে ধরা হয়। বিভিন্ন স্লোগানে সরব হন বামপন্থী দলের নেতা-কর্মী ও সমর্থকরা।বিক্ষোভকারীদের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থেই তাদের দাবিগুলি দ্রুত কার্যকর করা প্রয়োজন। মিছিলকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতাও চোখে পড়ে।
মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণসহ চার দফা দাবিতে বামেদের বিক্ষোভ
