Headlines

নেশার ছোবলে ছেলের হাতেই নির্যাতিত মা-বাবা, ঘরের সামগ্রী বিক্রির অভিযোগ

নেশার কাছে যেন অসহায় হয়ে পড়েছে এক পরিবার। নিজের সন্তানের হাতেই দিনের পর দিন শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বৃদ্ধ মা-বাবা। শুধু মারধরই নয়, নেশার টাকা জোগাড় করতে ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল চৌমুহনী এলাকার। অভিযোগ, দীনেশ দেবনাথের ছেলে গোবিন্দ দেবনাথ বেশ কয়েক মাস ধরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি সৃষ্টি করে আসছেন। নেশার ঘোরে বাবা-মাকে মারধরের পাশাপাশি ঘরের জিনিসপত্রও নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।শুক্রবার দুপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি হয় বলে অভিযোগ। নেশাগ্রস্ত অবস্থায় ছেলে গোবিন্দ দেবনাথ তার বাবা দীনেশ দেবনাথকে মারধর করেন। এমনকি ভবিষ্যতে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে বলেও বাবাকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে।শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে বিশালগড় থানার দ্বারস্থ হন অসহায় বাবা। সংবাদমাধ্যমের সামনে নিজের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দীনেশ দেবনাথ। ছেলের নেশার তাণ্ডব থেকে পরিবারকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।এখন অসহায় এই মা-বাবার পাশে দাঁড়িয়ে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *