দুর্গাপূজার আগে শহরে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ও গাড়ি তল্লাশি। এরই মধ্যে গাড়ি চেকিং করতে গিয়ে বড়সড় সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ।আগরতলা শহরের লেইক চৌমুহনি সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের নজরে আসে গাঁজা। এরপর গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ৯৬ লক্ষ টাকা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কীভাবে এই বিপুল পরিমাণ গাঁজা শহরে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম থানার ওসি সনজিৎ সেন।
গাড়ি চেকিংয়ে বড়সড় সাফল্য, ৯৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার পশ্চিম থানার পুলিশের
