আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত আরও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি শুরু করেছে ট্রাফিক দপ্তর। এই বিষয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার সময় যানজট নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর।পুজোর আনন্দে যাতে যানজট বা বিশৃঙ্খলা কোনওভাবেই বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকেই বিশেষ নজর রাখা হবে বলে জানান তিনি। পাশাপাশি পুজো উপলক্ষে রাস্তায় বের হওয়া মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলারও আবেদন জানানো হয়।
দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের বিশেষ পরিকল্পনা
