Headlines

সেবার বার্তা নিয়ে আগরতলা মহিলা কলেজে এনএসএস দিবস পালন

শুধু পড়াশোনা নয়, মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও ছড়িয়ে দিল আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে নানা আয়োজনে পালিত হয় এনএসএস দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সঞ্জিতা রিয়াংসহ শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্যরা। অনুষ্ঠানের অংশ হিসেবে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।শিক্ষার্থীদের এই উদ্যোগে একদিকে যেমন সেবার মানসিকতার প্রকাশ ঘটেছে, তেমনই সমাজের পিছিয়ে থাকা মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *