Headlines

উৎসবের আগে সরকারি কর্মীদের মুখে স্বস্তি, বাড়ল অগ্রিম ও অনুদান

আগরতলা: দুর্গাপূজার আনন্দের আগে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। উৎসবের মরশুমে বাড়তি খরচের কথা মাথায় রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য উৎসব অগ্রিম ও উৎসব অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।ঘোষণা অনুযায়ী, গ্রুপ-সি ও গ্রুপ-ডি-সহ বিভিন্ন শ্রেণির সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত উৎসব অগ্রিম পাবেন। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী ও হোমগার্ডদের জন্য ৫ হাজার টাকা এবং আশা কর্মীদের জন্য ২ হাজার টাকা উৎসব অগ্রিম নির্ধারণ করা হয়েছে। এই সুবিধায় প্রায় ১ লক্ষ কর্মচারী উপকৃত হবেন।শুধু অগ্রিম নয়, উৎসব অনুদানও বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় বিভিন্ন শ্রেণির ক্ষেত্রে ৩০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। গ্রুপ-সি, গ্রুপ-ডি, ডিআরডব্লিউ এবং পেনশনভোগীদের উৎসব অনুদান ২,১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২,৪০০ টাকা। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী, হোমগার্ড, এসপিও-সহ কয়েকটি শ্রেণির জন্য অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২,৬১০ টাকা।সরকারি হিসাব অনুযায়ী, উৎসব অনুদান বাবদ মোট ব্যয় হবে প্রায় ৪৭.১৬ কোটি টাকা। এর ফলে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৫০১ জন কর্মচারী এবং ৮৫ হাজার ৯১৬ জন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন।অন্যদিকে উৎসব অগ্রিমের জন্য সরকারের প্রায় ১৮৩.৭৭ কোটি টাকা ব্যয় হবে। দুর্গাপূজার আগে এই অতিরিক্ত আর্থিক সুবিধা সরকারি কর্মী ও পেনশনভোগীদের উৎসবের প্রস্তুতিতে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *