Headlines

মহিলার টাকা ছিনতাইয়ের অভিযোগ, বড়দোয়ালীতে দুই নাবালককে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা

শহরের ব্যস্ত রাস্তায় আচমকাই ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক মহিলার কাছ থেকে টাকা ছিনিয়ে পালানোর অভিযোগ ওঠে দুই নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি নজরে আসতেই বড়দোয়ালী এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থলেই ধরা পড়ে যায় অভিযুক্তরা। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।তবে আটক দুই নাবালক সত্যিই ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। পুরো বিষয়টি তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।শহরে ছিনতাই নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের মাঝেই এই ঘটনায় ফের সামনে এল নিরাপত্তার প্রশ্ন। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেওয়ায় স্থানীয়দের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *