মনোনয়ন জমা দেওয়া নিয়েও এবার রাজনৈতিক উত্তেজনা। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে মথা ও বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে—এমনই অভিযোগ তুলে পথে নামলেন বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।অভিযোগের প্রতিবাদে মিছিল করে পশ্চিম জেলার জেলাশাসকের দপ্তরে পৌঁছে ডেপুটেশন দেন তাঁরা। তাঁদের দাবি, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী প্রত্যেক প্রার্থীর নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে প্রশাসনকে।অন্যদিকে, এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।
মনোনয়নে বাধার অভিযোগ, মথা-বিজেপির বিরুদ্ধে সরব বামফ্রন্ট
