Headlines

আগরতলায় ফের পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে শালবাগান এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী।

ধৃত দুজনই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে। সোমবার তাদের আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন। তদন্ত এগোলে এই অস্ত্রচক্রের আরও তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *