কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান ঘটনার তীব্র প্রতিবাদ জানান।বক্তাদের অভিযোগ, একটি দরিদ্র পরিবারের ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত পরিবারটির পাশে দাঁড়িয়ে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে। এলাকার অশান্তি ও আতঙ্কের পরিবেশ দূর করে দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপও চেয়েছে কৃষক সভা।বক্তাদের কথায়, মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব। তাই সাধারণ মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার দাবিতে সরব হলো সারা ভারত কৃষক সভা।
