প্রদীপ প্রজ্জ্বলন ও রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদারসহ বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উদয়পুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ৮২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি পালকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ, আর সেই সম্পদ গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর শিক্ষকরা। তাঁদের নিষ্ঠা ও অবদানের মধ্য দিয়েই গড়ে ওঠে আগামী প্রজন্ম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষক দিবসের এই আবেগঘন আয়োজন।
মানুষ গড়ার কারিগরদের সম্মান জানিয়ে উদয়পুরে পালিত হল শিক্ষক দিবস। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত হয় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সম্মাননা-২০২৬
