মোবাইল ডিউটির সময় ডুর্গাপুর সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তাকর্মীরা। ঘটনায় উদ্ধার হয়েছে মোট ১৭৫টি ESKUF কফ সিরাপের বোতল এবং ১০ কেজি শুকনো গাঁজা।সামগ্রীগুলোর কোনো দাবিদার বা মালিক ঘটনাস্থলে না থাকায়, আইন অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো পরিত্যক্ত সামগ্রী হিসেবে জব্দ করা হয়।উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানা গেছে।এদিকে, এই নিষিদ্ধ সামগ্রীগুলি কারা সেখানে রেখে গিয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
ডুর্গাপুর সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কফ সিরাপ ও গাঁজা উদ্ধার
