Headlines

জিবি হাসপাতালে ফের রোগী মৃত্যুর অভিযোগ! ৮ মাসের সন্তানকে রেখে না ফেরার দেশে মন্টি ভৌমিক

মাত্র আট মাসের সন্তান। মায়ের স্নেহ-আদরেই যার পৃথিবীটা এখনও গড়ে ওঠার কথা। কিন্তু সেই শিশুটিকেই মায়ের মমতা থেকে বঞ্চিত করে চিরবিদায় নিলেন মন্টি ভৌমিক।জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টি ভৌমিকের মৃত্যু ঘিরে নতুন করে উঠেছে হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন। পরিবারের অভিযোগ, চিকিৎসা ও পরিষেবা নিয়ে একাধিক সমস্যা ছিল। শেষ পর্যন্ত প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।মৃতা মন্টি ভৌমিকের বাপেরবাড়ি গান্ধীগ্রামে এবং শ্বশুরবাড়ি উদয়পুরে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, তাঁর কোলে থাকা মাত্র আট মাসের সন্তান এখন মায়ের আদর থেকে চিরতরে বঞ্চিত।মায়ের মৃত্যুর প্রকৃত কারণ কী, চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছিল কি না—তা নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।তবে প্রশ্ন একটাই—চিকিৎসার জন্য হাসপাতালে এসে যদি কোনো পরিবারকে এভাবে আপনজন হারাতে হয়, তাহলে দায় কোথায়? মন্টির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং প্রকৃত সত্য সামনে আসার দাবি উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *