পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চুরি যাওয়া গয়না বিক্রি করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। উদ্ধার হওয়া স্বর্ণালংকার ঘিরে এখন তদন্তে আরও নতুন তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর।
চিত্তরঞ্জন এলাকা থেকে শ্রীজীব সাহার বাড়িতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি দু’জনকে আটক করেছে পূর্ব থানার পুলিশ।
