Headlines

স্মৃতির টানে প্রাক্তনীদের মিলন, উমাকান্ত একাডেমি এলামনির দ্বিবার্ষিক সম্মেলন

পুরনো স্কুল, পুরনো বন্ধু আর একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিকে ঘিরে আজ মিলনমুখর হয়ে উঠল উমাকান্ত একাডেমি এলামনি। প্রাক্তনীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এলামনির দ্বিবার্ষিক সম্মেলন।সম্মেলনে সংগঠনের আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভাশিস মজুমদার। একইভাবে সভাপতি পদেও পুনর্নির্বাচিত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী।সম্মেলনে প্রাক্তনীরা নিজেদের পুরনো দিনের স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করেন। স্কুলজীবনের সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং উমাকান্ত একাডেমির সঙ্গে প্রাক্তনীদের বন্ধন আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।দীর্ঘদিন পর একসঙ্গে দেখা হওয়া প্রাক্তন বন্ধুদের মধ্যে এদিন ছিল আবেগ ও আনন্দের মেলবন্ধন। স্মৃতির টানে ফিরে আসা এই মিলন যেন আরও একবার মনে করিয়ে দিল—সময় বদলালেও প্রিয় স্কুলের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক কখনও পুরনো হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *